• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে রেললাইন উপড়ে ফেলায় ট্রেন চলাচল বন্ধ, আটক ২

RAIL_LINEজয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার উড়িব্রিজের কাছে ৩৬ ফুট রেললাইন উপড়ে ফেলায় রাজশাহী-ঢাকা রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটেছে।

এদিকে সদর উপজেলার পুরানাপৈল এলাকায় রাত ৯টার দিকে রেললাইনে নাশকতা চেষ্টার সময় অস্ত্রসহ ২ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। আটক শিবিরকর্মীরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার জলাটুল গ্রামের শফিকুল ইসলামের ছেলে সেলিম রেজা (১৫) ও একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে শাকিল হোসেন (১৬)।

জয়পুরহাট স্টেশন মাস্টার নুরুল ইসলাম জানান, উড়িব্রিজের কাছে ৩৬ ফুট রেললাইন উপড়ে ফেলায় জয়পুরহাটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এ ঘটনার খবর পেয়ে হিলি থেকে ‘বরেন্দ্র এক্সপ্রেসে’ মেরামতের সরঞ্জামসহ একটি দল আসছে। মেরামত করতে কত সময় লাগবে তা জানাতে পারেননি তিনি।

জয়পুরহাট পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেললাইনে বড় ধরনের নাশকতা সৃষ্টির লক্ষে ওই স্থানে শিবিরকর্মীরা একত্রিত হচ্ছিল।

পুলিশ ওই এলাকায় গিয়ে তাদের ধাওয়া করে দেশিয় তৈরি একটি বড় হাসুয়াসহ ২ জনকে আটক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ