
ঢাকা : অবরুদ্ধ অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর পিপার স্প্রে নিক্ষেপের ফলে অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রেসিডেন্ট অমিত শাহ।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে টেলিফোনে বিজেপি প্রধান খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন। এ সময় তিনি উদ্বেগ প্রকাশ করেন। খালেদা জিয়া বিজেপি প্রধানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের নেতারা খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছে।
মারুফ কামাল খান সোহেল বলেন, চেয়ারপারসনের স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে।