সিসি নিউজ: গত ১৮ ডিসেম্বর ঢাকা থেকে পার্বতীপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনে আপনার সঙ্গে পরিচয়। আপনারা ছিলেন নাটোরের যাত্রি। আপনাদের গন্তব্যে পৌছানোর পর ভূল বশতঃ আপনার ল্যাগেজটি না নিয়ে আপনি আমারটি নিয়ে নেমে যান। পরে আমি নওগাঁ আসার পর আমার ল্যাগেজটি না পেয়ে আপনাদেরটি খুলে দেখি সেখানে বউদি এবং ছেলের ছবি। তাই আপনাদের খোঁজে পত্রিকার মাধ্যমে এ বিষয়টি তুলে ধরেছি। দয়া করে আপনারা যোগাযোগ করে আপনার ল্যাগেজ নিয়ে যান। আপনি বা আপনার কোন আত্মীয়-স্বজন সহজে চিনতে পারে এই কারণে ছবিটি সংবাদকর্মীদের হাতে তুলে দিলাম। মাওলানা মোঃ আব্দুল কাহা সিদ্দিকী, ধামোইরহাট, নওগাঁ। মোবাইল-০১৭১৪-৮৩৮৪৮৬, ০১৯১৬৩১৩৪৩২। 