• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

ছুটির আমেজে ম্যাক্সিকোতে সানি লিওন

Saniবিনোদন ডেস্ক : পর্নো তারকার পরিচয় ছেড়ে অভিনেত্রীর পরিচয় গ্রহণের পর বলিউড সিনেমায় উত্তাপ বাড়াতে বেশ ব্যস্ত সময় পার করছেন সানি লিওন।

রাগিনি এমএমএস-২, মাস্তিজাদে, কুচ কুচ লোচা হ্যায় সিনেমার শুটিংয়ের পাশাপাশি বেশ কিছু আইটেম গান, মিউজিক ভিডিওসহ নানা কাজের চাপে ২০১৪ সালের পুরো বছরটাই কাটিয়েছেন বলিউডের ব্যস্ত শিডিউলে।

নতুন বছরেও বিভিন্ন সিনেমার ব্যস্ততা রয়েছে। তবে বছরের শুরুতে কিছুটা ফাঁকা সময় পাওয়ায় সানি লিওন ছুটি কাটাতে সম্প্রতি রয়েছেন ম্যাক্সিকোতে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে সানি এখন ম্যাক্সিকোতে ছুটি উপভোগ করছেন। ব্যস্ত শিডিউলের মাঝে ছুটি পেয়ে চুটিয়ে মজা করছেন সানি।

মেক্সিকান খাবার খেয়ে কখনো টুইট করে ভক্তদের জানাচ্ছেন, পরিবারের সঙ্গে বসে মেক্সিকান খাবার খাওয়ার থেকে ভালো আর কিছু হয় না। আবার কখনো ছুটি উপভোগের একের পর এক পোস্ট করছেন ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে।
তবে এর মধ্যে ইন্সটাগ্রামে সাড়া ফেলে দিয়েছে ম্যাক্সিকোর ক্যানকুন বিচে ব্লাক সুইমস্যুটে সানির দারুণ ছবি। ফলে ছুটি কাটানোর ছবিতে আবারো সংবাদমাধ্যমের শিরোনামে চলে এসেছেন সানি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ