• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সেতাবগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

Nirbaconদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ১১ জানুয়ারী রবিবার রাতে এ নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়। সেতাবগঞ্জ চিনিকল উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে শ্রমিক কর্মচারীরা বিরতিহীনভাবে ভোট প্রদান করেন।
সভাপতি পদে মো. আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক পদে মোঃ হাবিবুর রহমান দুলাল নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যান্যরা হলেন-সহ-সভাপতি মো. কামরুজ্জামান, যুগ্ম সম্পাদক আহসান আলী, কোষাধ্যক্ষ আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল আলম, দপ্তর সম্পাদক পদে খোকন চন্দ্র সরকার। এছাড়া ক, খ, গ ও ঘ এলাকা থেকে ১০ জন সদস্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। ৭৭৫ জন শ্রমিক-কর্মচারীর মধ্যে ৭৬৬ জন ভোট প্রদান করেন করেন। নির্বাচন কমিশনার সেচিক জিএম (প্রশাসন) মো. রেজাউল করিম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ