• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

পাবনায় দুর্বৃত্তদের গুলিতে ৭ যুবক গুলিবিদ্ধ

Pabnaপাবনা : পাবনার শালগাড়িয়ায় দুর্বৃত্তদের গুলিতে ৭ যুবক গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলো- আলভি, সাব্বির, মুসা, সাগর, সাজু, সেতু ও শাকিল। গুলিবিদ্ধরা সকলেই স্থানীয় বাসিন্দা। তাদেরকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় শালগাড়িয়া ঈদগাহ মাঠের কাছে ব্যাটমিন্টন খেলছিলো স্থানীয় যুবকরা। এ সময় খেলা দেখছিলেন আরো কিছু যুবক। এ সময় তিনটি মোটরসাইকেলে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর এলোপাথারি গুলি করে পালিয়ে যায়। এতে ৭ যুবক গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধদের হাসপাতালে ভর্তি করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতালে অনুসন্ধান করে ৩ গুলিবিদ্ধ যুবককে পেয়েছে। অন্য আহতদের খবর আমাদের জানা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ