• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

গাইবান্ধার সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজ

Gaiগাইবান্ধা : গাইবান্ধার সিভিল সার্জন ডা. নজরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক বদলি) করা হয়েছে। এ সংক্রান্ত একটি আদেশ বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে। স্ট্যান্ড রিলিজ হওয়া ডা. নজরুল ইসলামকে নতুন কর্মস্থল ঠাকুরগাঁও জেলায় যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

গাইবান্ধা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু হানিফ বৃহস্পতিবার দুপুরে স্ট্যান্ড রিলিজের আদেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এক আদেশে (পার-২ অধি শাখা-স্মারক নং ৪৫.১৪৩.০১৯.০৫.০০.০০১.২০১৫.২৫ তারিখ: ১৪.০১.২০১৪) সিভিল সার্জন ডা. নজরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়।

৩০ ডিসেম্বর আধুনিক সদর হাসপাতালের ৬টি দরপত্র প্রদানে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। এছাড়া ১৩ জানুয়ারি দুপুরে সিভিল সার্জনের কার্যালয়ে কেমিস্ট এ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) গাইবান্ধা জেলার সভাপতি আব্দুল রশিদকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম ও গাইবান্ধা বক্ষব্যাধি ক্লিনিকের কনসালট্যান্ট ডা. এস এম এ জলিল লাঞ্ছিত করেন। এ ঘটনার প্রতিবাদে গাইবান্ধা জেলা শহরের সকল ওষুধের দোকানে বুধবার সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন করে বিসিডিএস গাইবান্ধা জেলা শাখা। এই প্রেক্ষাপটে ডা. নজরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ