• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাল্য বিয়ের আয়োজন: কনের চাচা ও মামার কারাদন্ড

Karadondoসিসি নিউজ: নীলফামারীতে বাল্য বিবাহ আয়োজন করার অপরাধে কনের চাচা ও মামাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে  ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাবেত আলী এই দন্ডাদেশ প্রদান করেন।
এরা হলেন কনের চাচা সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের তেলিপাড়া গ্রামের এরশাদুল হক ও মামা পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী গ্রামের আব্দুস শুকুর।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা জানান, শুক্রবার রাতে ইটাখোলা ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মোজাফ্ফর হোসেনের মেয়ে ও সিংদই দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী মোতাহারা বেগমের সাথে একই উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের জোড়াপুল গ্রামের আফজাল হোসেনের ছেলে আব্দুল মালেকের বিয়ে আয়োজন করে কনের মামা ও চাচাসহ কনের পরিবার।
গোপন সংবাদেরর ভিত্তিতে পুলিশ বিয়ে বাড়িতে উপস্থিত হলে কনের বাবা-মাসহ অন্যরা পালিয়ে যায়। এসময় কনের চাচা এরাশাদুল ও কনের মামা আব্দুস শুকুরকে আটক করে ভ্রাম্যান আদালতে হাজির করে পুলিশ। এতে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাবেত আলী আটককৃত কনের চাচা ও মামাকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। ওই রাতেই তাদের কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাবেত আলী জানান, মেয়েটির চাচা ও মামার সার্বিক সহযোগীতায় তার পরিবার বাল্য বিবাহের আয়োজন করে। ঘটানর রাতে বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন ছিল, শুধু বর আসার অপেক্ষায় ছিল কনের পরিবার।
এরই মধ্যে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই দু’জনকে আটক করে নিয়ে আসে। আটককৃতদের বাল্যবিবাহ নিরোধ আইনে ওই সাজা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ