• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

লাগাতার অবরোধে বড়পুকুরিয়া খয়লাখনি ও মধ্যপাড়া কঠিন শিলাখনির পাথর সরবরাহ বন্ধ

Boropukuria Coal khoniদিনাজপুর প্রতিনিধি : ২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধে দিনাজপুরের বড়পুকুরিয়া খয়লাখনি ও মধ্যপাড়া কঠিন শিলাখনির পাথর সরবরাহ বন্ধ হয়ে পড়েছে।
খনি সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন এলাকার ভাটা মালিকেরা কয়লার ডিও ক্রয় করলেও পরিবহন করতে না পারায় তারা খনি থেকে কয়লা সরবরাহ নিতে পারছেন না। একই অবস্থা মধ্যপাড়া কঠিন শিলাখনিতে। শিলাখনিতেও বিভিন্ন পাথর ব্যবসায়ীরা পাথর কেনার চাহিদা দিলেও তারা অবরোধের কারণে পরিবহন করতে না পেরে পাথর সরবরাহ নিতে পারছেন। এতে প্রতিদিনে খনিটিতে অবিক্রিত পাথরের মজুদ বাড়ছে এবং কোটি টাকার বেশী লোকসান গুনতে হচ্ছে।
সরেজমিন বড়পুকুরিয়া কয়লাখনিতে গিয়ে দেখা যায়, কয়লা নিতে আসা শতশত ট্রাক খনি গেটে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে।
ট্রাক চালকরা জানায়, ট্রাকে কয়লা বহন করায় ব্যাপক ঝুঁকি দেখা দিয়েছে। এদিকে ভাটা মালিকেরা জানায়, কয়লার অভাবে ভাটা বন্ধ হয়ে গেলেও অবরোধের কারণে কয়লা সরবরাহ করা যাচ্ছে না। এতে বন্ধ হয়ে পড়েছে ভাটার কার্যক্রম। এ অবস্থা চলতে থাকলে যে পরিমাণ টাকা ভাটায় বিনিয়োগ করা হয়েছে তার অর্ধেকও উঠবে না বলে জানিয়েছেন ভাটা মালিকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ