• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজনীতি সংস্কারে বসার আহবান এরশাদের

1421654044ঢাকা : প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ‘দেশে এখন মানুষ মেরে ক্ষমতায় যাওয়ার রাজনীতি চলছে।’
২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধে সহিংসতায় অগ্নিদগ্ধদের দেখতে সোমবার সকাল পৌনে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান তিনি। সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ এ কথা বলেন।

হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, ‘যা দেখলাম তা মর্মান্তিক। এ দৃশ্য দেখে আমার আর রাজনীতি করতে ইচ্ছা করছে না। আমি এ রাজনীতি চাই না। আমরা জনগণের জন্য রাজনীতি করি। মানুষ মারার রাজনীতি করি না। এটা মানুষ পুড়িয়ে মারার রাজনীতি। আমি এ রাজনীতি ঘৃণা করি।’
এরশাদ বলেন, ‘আমি সব রাজনীতিবিদদের বসার আহ্বান জানাই আগামী রাজনীতি সংস্কারের জন্য।’
তিনি বলেন, ‘বর্তমানে দেশের যে অবস্থা চলছে তাতে সবাই সঙ্কিত। সন্তানকে স্কুলে পাঠিয়ে সঙ্কিত থাকতে হয়। ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ মেরে ক্ষমতায় যাবে তা মানুষ চায় না। ক্ষমতায় যেতে হলে জনগণের সমর্থনই যথেষ্ট। সহিংসতা নয়।’
তিনি আরও বলেন, ‘মানুষ পুড়িয়ে হত্যা করা নয়। আশা করি এ সঙ্কট শেষ হবে সবাই শান্তিতে থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ