• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রিকশাচালকের সততা

taka-1421691528সিসি নিউজ : চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকার এক রিকশাচালক সততার অনন্য নজির স্থাপন করেছেন।

এক যাত্রীর ফেলে যাওয়া মানিব্যাগ এবং বড় অঙ্কের টাকার একাধিক চেক হাতে পেয়ে তা পুলিশের মাধ্যমে পুনরায় ওই যাত্রীকে ফিরিয়ে দিয়েছেন।

সোমবার রাতে চট্টগ্রামের বাকলিয়া থানায় এই ঘটনা ঘটে। সততার এই নজির স্থাপনকারী রিকশাচালকের নাম মোহাম্মদ রাজু (২৭)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন রাইজিংবিডিকে জানান, সন্ধ্যার দিকে রিকশাচালক রাজু তার রিকশার আসনে কোনো এক যাত্রীর ফেলে যাওয়া একটি মানিব্যাগ কুড়িয়ে পান। সঙ্গে সঙ্গে তিনি মানিব্যাগটি নিজের কাছে না রেখে বাকলিয়া থানায় নিয়ে আসেন।

পরে পুলিশ মানিব্যাগে থাকা কাগজপত্র ও ফোন নম্বরের মাধ্যমে মানিব্যাগের প্রকৃত মালিক জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করে। তাকে থানায় ডেকে আনা হয়। এরপর পুলিশের উপস্থিতিতে রিকশাচালক রাজু মানিব্যাগ ও ব্যাগে থাকা টাকার চেক জাহাঙ্গীর আলমের হাতে তুলে দেন।

পুলিশ জানায়, মানিব্যাগে বেশ কিছু নগদ টাকা ও বড় অঙ্কের টাকার চেক ছিল। এই রিকশাচালক রাজু টাকা ও চেক নিজের কাছে রেখে দেওয়ার চিন্তা না করেই থানায় নিয়ে এসেছেন প্রকৃত মালিককে ফেরত দেওয়ার ইচ্ছায়। রিকশাচালক রাজু এই ঘটনার মাধ্যমে সততার নজির স্থাপন করেছেন।

মানিব্যাগ ও টাকার চেক ফিরে পেয়ে পুলিশ ও রিকশাচালকের প্রতি কৃতজ্ঞতা জানান জাহাঙ্গীর আলম। উৎস: রাইজিং বিডি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ