দিনাজপুর প্রতিনিধি : বৃহত্তর দিনাজপুরের ৩ জেলায় (দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও) জ্বালানী তেলের সমস্যা সমাধানে বিজিবি ও পুলিশের নিরাপত্তা ব্যবস্থাপনায় ২৬০ মেট্রিক টন ডিজেল ও পেট্রোল বোঝাই ১৩টি ট্যাংকলরী পেট্রোল পাম্পগুলোতে পৌছে দেয়া হয়।
বুধবার বিকেল ৪টায় দিনাজপুর জেলার পার্বতীপুর তেল ডিপো হতে ১৩টি ট্যাংকলরীতে ২০ টন পেট্রোল ও ডিজেল ভর্তি ১৩টি ট্যাংকলরী বিজিবি এবং পুলিশের বিশেষ প্রহরায় দিনাজপুর শহর এবং পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার পাম্পগুলোতে নিরাপদে পৌছে দেয়া হয়।
দিনাজপুর ২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল খালিদ হাসান জানান, প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এবং কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে মাল বোঝাই ট্রাক, তেলবাহী ট্যাংকলরী, এ্যাম্বুলেন্সসহ বিভিন্ন ধরনের যানবাহন অবরোধকারীদের নাশকতা থেকে নিরাপত্তা দিয়ে গন্তব্যস্থলে পৌছে দেয়া হচ্ছে। ফলে জেলার ১১টি রুটেই দুরপাল্লার যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল করছে।