• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

দিনাজপুরে বিজিবি’র সহায়তায় বিভিন্ন পাম্পে জ্বালানী তেল সরবরাহ

Dinajpur BGB-2 Picদিনাজপুর প্রতিনিধি : বৃহত্তর দিনাজপুরের ৩ জেলায় (দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও) জ্বালানী তেলের সমস্যা সমাধানে বিজিবি ও পুলিশের নিরাপত্তা ব্যবস্থাপনায় ২৬০ মেট্রিক টন ডিজেল ও পেট্রোল বোঝাই ১৩টি ট্যাংকলরী পেট্রোল পাম্পগুলোতে পৌছে দেয়া হয়।
বুধবার  বিকেল ৪টায় দিনাজপুর জেলার পার্বতীপুর তেল ডিপো হতে ১৩টি ট্যাংকলরীতে ২০ টন পেট্রোল ও ডিজেল ভর্তি ১৩টি ট্যাংকলরী বিজিবি এবং পুলিশের বিশেষ প্রহরায় দিনাজপুর শহর এবং পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার পাম্পগুলোতে নিরাপদে পৌছে দেয়া হয়।
দিনাজপুর ২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল খালিদ হাসান জানান, প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এবং কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে মাল বোঝাই ট্রাক, তেলবাহী ট্যাংকলরী, এ্যাম্বুলেন্সসহ বিভিন্ন ধরনের যানবাহন অবরোধকারীদের নাশকতা থেকে নিরাপত্তা দিয়ে গন্তব্যস্থলে পৌছে দেয়া হচ্ছে। ফলে জেলার ১১টি রুটেই দুরপাল্লার যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ