দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড’র (সার্বজনিন বীমা) প্রিমিয়াম মেলা ও ব্যবসায় উন্নয়ন সভা-২০১৫ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় এফপিএবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কোম্পানীর দিনাজপুর সার্ভিস সেন্টারের (সাবী) ইনচার্জ মো. ইসরাফিল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানীর ইভিপি ও ইনচার্জ (সাবী) আলহাজ্ব মো. আবুল হাসেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীর রংপুর ডিভিশনাল ইনচার্জ (সাবী) মো. মফিজুল ইসলাম, দিনাজপুর সার্ভিস সেন্টার ইনচার্জ (একক বীমা) সৈয়দ আব্দুল আউয়াল। অন্যানন্যের মধ্যে বক্তব্য রাখেন ফারইষ্টের দিনাজপুর জোন ইনচার্জ মো. মোফাখ্খারুল ইসলাম, সেতাবগঞ্জ জোন ইনচার্জ সাইদুর রহমান সুমন, ঠাকুরগাঁও জোন ইনচার্জ মাওঃ মো. রফিকুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে কোম্পানীর দিনাজপুর, সেতাবগঞ্জ ও ঠাকুরগাঁও জোনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ফারইষ্টের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করলে এই কোম্পানীকে দেশের সেরা কোম্পানী হিসেবে প্রতিষ্ঠিত করা সহজ হবে। সকল কর্মকর্তাকে অসলসতা পরিহার করে নিজের ও দেশের উন্নয়নের জন্য কাজ করার আহবান জানান তিনি।