• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

প্রধানমন্ত্রীকে খালেদার ধন্যবাদ

kaleda-hasina-3-হাসিনা-খালেদা1ঢাকা: শোক জানাতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে ফিরে গেলেন তাতে অসৌজন্যতা হয়নি বলে মনে করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সমবেদনা জানতে যাওয়া প্রধানমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান রাতে সাংবাদিকদের এ কথা বলেছেন।

মারুফ কামাল খান বলেন, বিএনপি চেয়ারপারসন মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্থ। তিনি শোকার্ত ও অসুস্থ।

তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শে তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। ঘুম থেকে জেগে যখন তিনি জানলেন প্রধানমন্ত্রী এসেছিলেন, তখন তিনি তাকে আসার জন্য ধন্যবাদ জানান।

প্রেস সচিব আরো বলেন, খালেদা জিয়া তাদের বলেছেন, এরপর যখনই প্রধানমন্ত্রী আসতে চাইবেন তখনই তাকে স্বাগত জানানো হবে।

মারুফ কামাল বলেন, ‘আপনারা জানেন প্রধানমন্ত্রীর স্বামী ওয়াজেদ মিয়ার মৃত্যুতে খালেদা জিয়া সমবেদনা জানাতে ছুটে গিয়েছিলেন। এটা কোনো রাজেনৈতিক বিষয় নয়।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর অফিসকে জানানো হয়েছিল, তাই এখানে প্রস্তুতি ছিল না। জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ছিলেন না। প্রধানমন্ত্রী অচমকা এসেছেন। প্রধানমন্ত্রীকে অসৌজন্য দেখানো হয়নি। যাই হোক প্রধানমন্ত্রী এসেছেন এটাই বড় কথা, তাকে ধন্যবাদ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ