• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন |

চাঁদপুরে যাত্রি সেজে অটোরিক্সায় আগুন

DSCN0052চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর প্রেস ক্লাব ও জেলা প্রশাসকের বাস ভবনের সামনে অভিনব কায়দায় যাত্রি সেজে অটোরিক্সায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৯ টার সময় দুই যাত্রি অটোরিক্সা থামিয়ে পেট্টোল বোমা মেরে পালিয়ে যায়। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি। অটোরিক্সা চালক দেলোয়ার হোসেন বলেন, আমি অটোরিক্সা নিয়ে মুখার্জিঘাট এলাকায় যাত্রি নামাতে আসি। এরপর অটোরিক্সাটি নিয়ে প্রেস ক্লাবের সামনে আসলে দুই যুবক অটোরিক্সা থামায়, একজন ভিতরে ঢুকেই পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং অন্যজন পিছনের গ্লাসে পেট্টোল বোমা বোমা মেরে পালিয়ে যায়। অন্ধকার থাকার কারনে আমি কাউকে চিনতে পারিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ