• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

নীলফামারী আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

Nilphamari Mapসিসি নিউজ: নীলফামারী জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জেলা জজ আদালতের জিপি আলিম উদ্দিন বসুনিয়া সভাপতি ও আবু মোহাম্মদ সোয়েম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে এই নির্বাচনের ফলাফল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অ্যাডভোকেট আতাউর রহমান বিটুল।
এতে তছির উদ্দিন সহ-সভাপতি, আজহারুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক, আব্দুল লতিফ সরকার কোষাধ্যক্ষ, জাহাঙ্গির মোঃ ফারুক আলম লাইব্রেরী সম্পাদক এবং নির্বাহী সদস্য পদে রবিউল আলম প্রামানিক, কামরুজ্জামান শাশন, মনিররুামান বাবু, কাজী ফয়েজ উল হক শিশির, আলপনা রায় রেখা, সেলিম শাহ ও আতিকুল আরেফিন চৌধুরী নির্বাচিত হন।
এদিকে অন্য কোন প্রতিদ্বন্ধী না থাকায় ধর্ম সমাজ কল্যান সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দীতায় অসিত কুমার ধর নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আতাউর রহমান বিটুল জানান, ১৪৯জন ভোটারের মধ্যে ১৪২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত  জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ