• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নীলফামারীতে প্রাথমিক স্তরে বাংলা পড়তে শেখার সক্ষমতার কার্যক্রম শুরু

Nilphamari Pic (1) 02সিসি নিউজ: নীলফামারীতে প্রাথমিক স্তরের প্রারম্ভিক পর্যায়ে বাংলা পড়তে শেখার সক্ষমতা কার্যক্রমর শুরু হয়েছে। সোমবার নীলফামারী আরডিআরএস সম্মেলন কক্ষে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন জেলা প্রশাসক জাকীর হোসেন।
বাংলাদেশ সরকারের সহযোগীতায় উন্নয়নের অগ্রযাত্রায় পঠন-দক্ষতার প্রসার(রিডিং এনহান্সমেন্ট ফর এ্যাডভান্সিং ডেভেলপমেন্ট) রিড প্রকল্পের আওতায় এটি বাস্তবায়ন করছেন আরডিআরএস বাংলাদেশ ।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বনিকের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব রতœা শারমীন ঝরা, কিশোরীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান, সেভ দ্য চিলড্রেনের উপ-সহকারী প্রকল্প কর্মকর্তা শাহীন ইসলাম, আরডিআরএস বাংলাদেশ নীলফামারীর সম্বনয়কারী খ.ম আরেফিন সিদ্দিকীসহ প্রকল্পটির সাথে জড়িত বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরডিআরএস বাংলাদেশ নীলফামারীর সম্বনয়কারী খ.ম আরেফিন সিদ্দিকী জানান, বাংলাদেশ সরকারের সহযোগীতায় ও আরডিআরএস বাংলাদেশ নীলফামারীর বাস্তবায়নে জেলার ডিমলা ও কিশোরগঞ্জ উপজেলার ১৪৯টি প্রাথমিক বিদ্যালয়ে  প্রাথমিক স্তরের প্রারম্ভিক পর্যায়ে বাংলা পড়া শেখার সক্ষমকতা কার্যক্রম শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ