খেলাধুলা ডেস্ক: শ্রীলঙ্কাকে হারিয়ে ‘এ’ গ্রুপের রানার্স-আপ হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। নিয়মানুসারে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের সঙ্গে সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে।
মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাহরাইনকে ৩-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে থাইল্যান্ড। রানার্স-আপ হয়ে সিঙ্গাপুরও উঠেছে সেমিফাইনালে।
প্রথম সেমিফাইনালে সিলেট জেলা স্টেডিয়ামে ৫ ফেব্রুয়ারি মালয়েশিয়ার মুখোমুখি হবে সিঙ্গাপুর। আর দ্বিতীয় সেমিফাইনালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৬ ফেব্রুয়ারি থাইল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল।
পয়েন্ট টেবিল:
এ গ্রুপ
দল ম্যাচ জয় হার ড্র গোল-গড় পয়েন্ট
মালয়েশিয়া ২ ২ ০ ০ +৩ ৬
বাংলাদেশ ২ ১ ১ ০ +০ ৩
শ্রীলঙ্কা ২ ০ ২ ০ -৩ ০
‘বি’ গ্রুপ
দল ম্যাচ জয় হার ড্র গোল-গড় পয়েন্ট
থাইল্যান্ড ২ ২ ০ ০ +৪ ৬
সিঙ্গাপুর ২ ০ ১ ১ -১ ০
বাহরাইন ২ ০ ১ ১ -৩ ০