• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নীলফামারীতে গণজাগরণ মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Nilphamari Pic 1সিসি নিউজ: রাজনৈতিক সহিংসতামুক্ত, বৈষম্যহীন-অসাম্প্রদায়িক-সুখী সমৃদ্দ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে পালিত হয়েছে গণজাগরণ মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী।
বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে  প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্তর থেকে একটি জাগরণযাত্রা  বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনার চত্তরে আলোচনা সভায় মিলিত হয়। গণজাগরণ মঞ্চ নীলফামারীর আহবায়ক তাহমিন হক ববীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাস, সম্মিলিত সাংস্কৃতিক জেটের আহবায়ক আহসান রহিম মঞ্জিল, জেলা উদীচীর সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র অধিকারী, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ  সম্পাদক মৃণাল কান্তি রায়, গণজাগরণ মঞ্চের সংগঠক রাসেল আমীন স্বপন, মাসুদ সরকার প্রমুখ।
বক্তারা,  দেশব্যাপী চলমান সহিংসতার সমালোচনা করে দ্রুত যুদ্ধাপরাধীদের রায় বাস্তবায়ন ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ