বিরামপুর প্রতিনিধি: যেখানে ঘটনা সেখানে আমরা এই স্লোগানকে সামনে রেখে আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো নিউজ ডায়েরী বিডি ডটকম (www.newsdiarybd.com) নিউজ ডায়েরী বিডি ডটকম অনলাইন পত্রিকার উদ্বোধন উপলক্ষে উপজেলার কৃষি ট্রেনিং সেন্টারে । শুক্রবার সকাল ১০টায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনলাইনে ক্লিকের মাধ্যমে নিউজ ডায়েরী বিডি ডটকমের যাত্রা শুরু হয়।
নিউজ ডায়েরী বিডির সম্পাদক মাহমুদুল হক মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট ও দিনাজপুরের সাংবাদিক এবং জনপ্রতিনিধি সমাজসেবকগন অংশ গ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে নিউজ ডায়েরী বিডির নির্বাহী সম্পাদক মাজহারুল ইসলাম তানিম নিউজ ডায়েরী বিডির সকল তথ্য ও পরিচিতি তুলে ধরেন ।
সম্পাদক মাহমুদুল হক মানিক বলেন, আমরা শুধু বিরামপুর কেন্দ্রিক নয় দেশ-বিদেশের সকল ধরনের খবর আপনাদের কাছে তুলে ধরতে চাই ।
পৌর মেয়র আজাদুল ইসলাম আজাদ বলেন, প্রস্তাবিত জেলা শহর বিরামপুর থেকে প্রকাশিত নিউজ ডায়েরী বিডির প্রকাশনায় বিরামপুরের উন্নয়নের একটি মাইলফলক ।
এতে আরো বক্তব্য রাখেন, বিরামপুর জেলা বাস্তবায়ন আন্দোলনের রূপকার এড্যভোকেট মওলা বক্স, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নেতা এমদাদুল হক, সাপ্তাহিক সবুজ পৃথিবীর সম্পাদক মোফাজ্জল হোসেন, আলোকিত সীমান্তর’র সম্পাদক জাহিদ হোসেন, বিজুল কামিল মাদরাসার অধ্যক্ষ ড. নূরুল ইসলাম, প্রেসকাবের সভাপতি মোবারক আলী ও সাধারন সম্পাদক মোরশেদ মানিক, বিরামপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল কুদ্দুস, নিউজ ডায়েরী বিডির বার্তা সম্পাদক একলাছুর রহমান প্রমূখ।