সিসি নিউজ: দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি আব্দুল মালেক ওরফে বাচ্চু সরকার (৫৬) ডায়াবেটিস ও কিডনি রোগে আক্রান্ত হয়ে শনিবার দুুপুরে সৈয়দপুর শহরের ইসলামবাগ মহল্লার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিলাহি… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে , অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খী রেখে গেছেন। তাকে শনিবার রাত ৯ টায় সৈয়দপুর শহরের রেলওয়ে মাঠে নামাজে জানাজা শেষে শহরের হাতীখানা কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে নীলফামারী – ৪ আসনের সাংসদ ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব মো. শওকত চৌধুরী, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাওয়াদুল হক সরকার সহ নীলফামারী জেলায় কর্মরত সাংবাদিকরা গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
দৈনিক আমাদের সময় পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি গোপাল চন্দ্র রায়ের মাতা মাধবী লতা রায়(৮৫) বাধ্যকজনিত রোগে আক্রান্ত হয়ে রবিবার সকালে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের খোর্দ বোতলাগাড়ী গ্রামের নিজবাসভবনে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি স্বামী ডাঃ প্রিয়নাথ রায়, ৫ ছেলে ১ মেয়ে,নাতী নাতনী ও অসংখ্য আত্মীয়স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার দুপুরেই গ্রামের শশ্মানে তার মরদেহ দাহ করা হয়। মাধবী লতা রায়ের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি, বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী এমপি, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার, বোতলাগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান, সৈয়দপুরে কর্মরত সংবাদকর্মী।
সিসি নিউজ পরিবারের পক্ষ থেকে শোকার্ত উভয় পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার মঙ্গল কামনা করেছেন।