• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

দিনাজপুরে স্কুলের নাইটগার্ড নিয়োগে এমপির দুর্নীতি!

Durসিসি ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দিনাজপুর-৬ আসনে আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হক চৌধুরীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে দুদক।

সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালককে অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। রোববার দুদক সূত্র বিষয়টি নিশ্চিত করে।

সূত্রটি জানায়, প্রাক্তন সংসদ সদস্য আজিজুলের বিরুদ্ধে তার নির্বাচনী এলাকার (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) অধীন ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী কাম পিয়ন পদে নানা প্রকার অনিয়ম ও ঘুষ গ্রহণের অভিযোগ আসে। অভিযোগটি যাচাই-বাছাই শেষে গত বছরের শেষের দিকে উপপরিচালক মো. ফরিদ উদ্দিন পাটোয়ারীকে অনুসন্ধানী কর্মকর্তা হিসাবে নিয়োগ দিয়েছিল কমিশন। গত সপ্তাহে ফরিদ উদ্দিন পাটোয়ারীকে অনুসন্ধানের সুবিধার্থে পরিবর্তন করে এই সিদ্ধান্ত নেয় কমিশন।

দুদকে আসা অভিযোগ সূত্রে জানা যায়, সাংসদ আজিজুল হক মোটা অংকের টাকার বিনিময়ে বিএনপি-জামায়াতের কর্মী-সমর্থকদের নবাবগঞ্জ উপজেলার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী পদে গোপনে তালিকা চূড়ান্ত করে নিয়োগ দেয়ার চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এর প্রতিবাদ করেন। যা পরবর্তীতে এলাকাবাসীর তোপের মুখে নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।

নিয়ম অনুযায়ী স্কুল পরিচালনা পর্ষদ কর্তৃক মনোনীত ব্যক্তিদের তালিকা পাওয়ার পর উপজেলা শিক্ষা কমিটির নিয়োগ চূড়ান্ত করার কথা। অথচ নিয়ম ভেঙে সংসদ সদস্য চার-পাঁচ লাখ টাকার বিনিময়ে বিএনপি-জামায়াত সমর্থক ২৩ জনকে চাকরি দেয়ার চেষ্টা চালান।

সংসদ সদস্য আজিজুল হক অপকর্ম, দুর্নীতি ও দলীয়করণের চেষ্টা সর্বজনবিদিত। সরকারি দলের ছত্রছায়ায় তিনি শিক্ষক পেটানো থেকে শুরু করে অন্যের জমি দখল, চাঁদাবাজি, হল দখল, নদী দখল, সব ধরনের অপকর্মে জড়িত বলে দুদকে আসা অভিযোগে উল্লেখ করা আছে।

উৎস: বাংলামেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ