• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

প্রবাসীদের হাতে মাশরাফি লাঞ্ছিত!

masrafiখেলাধুলা ডেস্ক: অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থানরত বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশি প্রবাসীদের হাতে লাঞ্ছনার শিকার হয়েছেন।

জানা গেছে, দলের আরও কয়েকজন ক্রিকেটারকে সঙ্গে নিয়ে মেলবোর্নের হান্টিংডেল মসজিদে জুমার নামাজ পড়তে গেলে কিছু বাংলাদেশি শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ হারার কারণে তাকে লাঞ্ছিত করে।

তারা মাশরাফিকে নিয়ে আপত্তিকর কথাবার্তা বললে একসময় তা হাতাহাতিতে পর্যন্ত গড়ায়। এ সময়ে উপস্থিত কয়েক বাংলাদেশির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনার জড়িতদের নাম-পরিচয় জানা যায়নি।

এ নিয়ে মেলবোর্নে বাংলাদেশিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ফেসবুকে এ ঘটনার জন্য প্রবাসী বাংলাদেশিরা তীব্র নিন্দা জানিয়েছেন।

এ সম্পর্কে জানতে দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন ও মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তারা ফোন কল রিসিভ করেননি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশ ৯২ রানে হেরে যায়। বাংলাদেশ ক্রিকেট দল আগামী ৫ মার্চ স্কটল্যান্ডের সঙ্গে তাদের পরবর্তী ম্যাচ খেলতে নিউজিল্যান্ডের নেলসনে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ