• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

সিলেটে ফিলিং স্টেশনে পেট্রোলবোমা হামলা

petrol-bomaসিলেট: নগরীর মিরাবাজারে শনিবার রাতে বিরতি ফিলিং স্টেশনে পেট্রোলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে পাম্পের দু’টি ফুয়েল ডিসপেন্সারে আগুন লাগে। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে বিরতি ফিলিং স্টেশনে ৫/৬টি পেট্রোলবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে পাম্পের দু’টি গ্যাস রিফুয়েলিং (ফুয়েল ডিসপেন্সার) মেশিনে আগুন লাগে।

এসময় বিস্ফোরণের শব্দে ও পাম্পে আগুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন আগুন নেভাতে সক্ষম হয়।

পেট্রোলবোমা হামলা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ