• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

একুশে টিভির সাংবাদিক কনক সারওয়ার গ্রেফতার

ETVসিসি নিউজ: বেসরকারি স্যাটেলাইট চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) জেষ্ঠ্য প্রতিবেদক কনক সারওয়ারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ মঙ্গলবার দুপুর দু’টার দিকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান জানান, রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতে ইটিভির চেয়ারম্যান আবদুস সালামের স্বীকারোক্তিতে কনক সারওয়ারের সংশ্লিষ্টতা বেরিয়ে আসে। এরপরই তাকে গ্রেফতার করা হয়।

গত বছরের ২৬ নভেম্বর এক নারী বাদী হয়ে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। ওই মামলায় ইটিভির চেয়ারম্যান আবদুস সালামকে গ্রেফতার দেখানো হয়েছে।

ওই নারীর অভিযোগ, তাকে জড়িয়ে গত বছরের নভেম্বরে ইটিভিতে একটি অনুষ্ঠান প্রচার করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন বাদীর ধর্মভাই জহিরুল ইসলাম, বাদীর সাবেক স্বামী শাহ জালাল, জালালের বোনের স্বামী জাকির হোসেন ও ইটিভির সাংবাদিক মো. ইলিয়াস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ