চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীর মাছাবান্দা নামাচর গ্রামের প্রায় ১৬০ শতাংশ জমির রোপা আমন এবং পিয়াজ ক্ষেত দুর্বৃত্তরা বুধবার রাতে ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য স্প্রে করে সম্পূর্ণভাবে পুড়িয়ে দিয়েছে। ফলে মারাত্মক ক্ষতির শিকার হয়ে অসহায় হয়ে পড়েছে কৃষকরা।
জানা গেছে, মাছাবান্দা নামাচর গ্রামের কৃষক আজগর আলীর সাথে একই এলাকার আনারুল ইসলামের সাথে বিদ্যুতের সংযোগ লাইন নিয়ে ঝগড়া হয়। এসময় প্রতিপক্ষ আনারুলের বন্ধু রহমত আলী কৃষক আজগর আলীও তার ভাইদের দেখে নেওয়ার হুমকি দেয়। এরই পেক্ষিতে আনরুল এবং তার বন্ধু পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটিয়েছে বলে জানান কৃষক আজগর আলী। প্রতিপক্ষের দেয়া রাসায়নিক স্প্রে প্রয়োগে কৃষক আজগর আলী ও তার দুই ভাইয়ের রোপা আমন ১১৭ ও পিয়াজ ক্ষেত ৪৫ শতাংশ জমির ফসলসহ প্রায় লক্ষাধীক টাকার মালামাল পুড়ে গেছে।
সমাজ কল্যাণ সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের চিলমারীতে থানাহাট ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার দুপুরে থানাহাট ফেডারেশন মাঠে সংস্থার চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শওকত আলী সরকার বীর বিক্রম। বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা বেগম জেলি, আর ডি আর এস সমন্বয়কারী কুড়িগ্রাম মোঃ শরিফুল ইসলাম খান, চিলমারী প্রেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, সাপ্তাহিক জনপ্রাণ সম্পাদক শ্যামল কুমার বম্মর্ন, সাপ্তাহিক যুগের খবর প্রকাশক ও সম্পাদক এস এম নুরুল আমিন সরকার প্রমুখ। আলোচনা শেষে সংস্থার পক্ষ থেকে মৃত ও অসুস্থ ৫ সদস্যদের মাঝে ১০হাজার টাকা অনুদান দেয়া হয় ।