• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রোববার থেকে ৭২ ঘণ্টার হরতাল

Hortalসিসি নিউজ: অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি আবারও ৭২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। আগামী রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত চলবে এ কর্মসূচি।

শনিবার বিকেলে জোটের পক্ষে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এক বিবৃতিতে এ হরতালের ডাক দিয়েছেন।

চলমান অবরোধের সঙ্গে হরতাল শান্তিপূর্ণভাবে পালন করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোটের সব দলের নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা।

বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি, দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদ, সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারদলীয় সন্ত্রাসীদের হাতে বিরোধীদলীয় নেতা-কর্মীদের গুম, খুন, অপহরণ বন্ধ, গণগ্রেফতারের প্রতিবাদ, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি; বিচারব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণের প্রতিবাদ, সাংবাদিক নির্যাতন ও সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ বন্ধ, ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের মুক্তি এবং গণদাবি মেনে নেওয়ার দাবিতে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ