• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শাটল ট্রেনে পেট্রলবোমা: দগ্ধ ৩

train2সিসি নিউজ: চট্টগ্রামের ষোলশহর এলাকায় বিশ্ববিদ্যালয়গামী একটি শাটল ট্রেনের দুটি বগি পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা। শনিবার রাত সোয়া ৮ টায় নগরীর ষোলশহর রেলস্টেশনে ঘটে এই ঘটনা।

তবে এই সময় ট্রেনের মধ্যে কোন যাত্রী ছিল না। ট্রেনটি রাত ৮টা ৫০ মিনিটে শহরের স্টেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, কখন, কিভাবে কারা আগুন দিয়েছে তা নিশ্চিত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে পেট্রলবোমা হামলায় ট্রেনের ভেতর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর ফায়ার স্টেশনের একটি গাড়ি পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। এই সময় আগুন নিভাতে গিয়ে তিন জন দগ্ধ হয়েছেন বলে দাবি স্থানীয়দের।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরিফুল ইসলাম বলেন, আমরা ৭/৮ জন স্টেশন সংলগ্ন ওভারব্রিজের নীচে বসে চা পান করছিলাম। এমন সময় ট্রেনের ভেতর আগুন দেখতে পেয়ে দৌঁড়ে যাই। ধোঁয়া দেখে স্টেশনের কামরায় অপেক্ষারত শত শত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় পান দোকানদার কাশেম বলেন, আগুন লাগার সময় বিকট আওয়াজ হয়েছে। সেগুলো ককটেলের আওয়াজ। যারা এই কাজ করেছে তারা সংখ্যায় ৫/৬ জন ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ