সিসি নিউজ: সহিংসতা দুর করে শান্তির পক্ষে নীলফামারীতে মিছিল করেছে জেলা সিপিবি। রোববার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় কালিবাড়ি মোড়স্থ সিপিবির অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে স্বাধীনতা স্মৃতি অম্লান চত্তরে পথসভা করে।
সেখানে জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সিপিবি নেতা নূরুজ্জামান জোয়ারদার, ইউনূস আলী, প্রিন্স চাকলাদার, উদাস রায়, মনি শিং, আনোয়ার হোসেন, প্রাণ কুমার রায়, খন্দকার মোহাম্মদ হানিফ প্রমুখ।
বক্তারা দাবি করে বলেন, গত ৬০ দিনে ২০ দলীয় জোটের হরতাল অবরোধে নিয়হত হয়েছে ১১৬ জন। এর মধ্যে পেট্রল বোমার আগুনে পুড়ে ৮৫ জন ও গণপিটুনী এবং ক্রসফায়ারে নিহত হয়েছে ৩১ জন। পেট্রলবোমাসহ বিভিন্ন সহিংসতায় আহত হয়েছে এক হাজারেরও বেশী। অগ্নিসংযোগ ও ভাঙচুরের শিকার হয়েছে এক হাজার দুইশ যানবাহন। অপুরণীয় ক্ষতি হয়েছে কৃষি, ব্যবসা ও শিল্প কলখানায়। স্বৈরচার, রাজাকার ত্যাগ করে আলোচনার মাধ্যমে সংকট সমাধানে সরকার এবং ২০ দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান বক্তারা।