• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

পাকিস্তানের বাংলাদেশ সফর বাতিল

Ban-vs-Pakখেলাধুলা ডেস্ক: বিশ্বকাপের পর পরই (আগামী এপ্রিলে) বাংলাদেশ সফর করার কথা ছিল পাকিস্তান ক্রিকেট দলের। তবে এই সফরটি নিয়ে বেশ দোদুল্যমনতা তৈরী হয়েছিল আগেই। গত অক্টোরে যখন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান বাংলাদেশ সফরে এসে কয়েকটি শর্ত জুড়ে দিয়েছিলেন, তখন।

শুধু সেই শর্তের বেড়াজালই নয়, বিসিবির ঘনিষ্ট এক সূত্রে জানা গেছে, দু’দেশের কুটনৈতিক সম্পর্কের অবনতির জের ধরে শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে বিসিবিকে সফরে না আসার কথা জানিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পিসিবি চেয়ারম্যান বাংলাদেশ সফর নিয়ে আগেই যেসব শর্ত জুড়ে দিয়েছিলেন, সেগুলো হলো- এই সিরিজ থেকে অর্জিত লভ্যাংশের ৫০ শতাংশ তাদের দিতে হবে। একই সঙ্গে বাংলাদেশ ‘এ’ দল এবং অনুর্ধ্ব-১৯ দলকে পাকিস্তান সফরে পাঠাতে হবে।

রোববার ভারতের জি নিউজ পিসিবি চেয়ারম্যানের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করে। সেখানে পিসিবি চেয়ারম্যান বলেছিলেন, ‘সমঝোতা না হলে পাকিস্তান এই সফর বাতিলও ঘোষণা করতে পারে।’

তবে, এ বিষয়ে আরও আলাপ-আলোচনার সুযোগ ছিল। কিন্তু, দু’দেশের কুটনৈতিক সম্পর্ক অবনতি হওয়ার প্রভাবে শেষ পর্যন্ত ভেস্তেই গেলো দু’দেশের মধ্যকার অনুষ্ঠিত দ্বি-পাক্ষিক সিরিজটি।

২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ১টি টি২০ ম্যাচের পুর্নাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরের কথা ছিল পাকিস্তান ক্রিকেট দলের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ