• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

আমরা ভয়হীন ক্রিকেট খেলব : সাকিব

sakib-al-hasan-e1422767437661খেলাধুলা ডেস্ক : আগামী বৃহস্পতিবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে টাইগাররা ভয়হীন ক্রিকেট খেলবেন বলে জানালেন দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান।

ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে মঙ্গলবার মেলবোর্নে সাংবাদিকদের সাকিব বলেন, ‘আমরা ভয়হীন ক্রিকেট খেলব। বিশ্বকাপে এত দিন আমরা যেমন ভালো ক্রিকেট খেলে এসেছি, এবারও তেমনটাই খেলতে চাই। আশা করি, আমরা তা পারব।’

ভারতের সঙ্গে শুরুটা ভালো করা প্রয়োজন বলে মনে করেন সাকিব। প্রাক্তন বিশ্বসেরা এই ওয়ানডে অলরাউন্ডার বলেন, ‘আমাদের শুরুটা ভালো করা প্রয়োজন। যদি আমরা এই গতি ধরে রাখতে পারি, তাহলে যেকোনো কিছু সম্ভব।’

অপরাজিত দল হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠা ভারতকে সমীহ করে সাকিব বলেন, ‘ভারত খুব ভালো একটা দল। তারা ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়ন। তাদের কিছু বিশ্বমানের খেলোয়াড় রয়েছেন। তবে আমরাও এই বিশ্বকাপে ভালো করছি। আমাদের আত্মবিশ্বাস এখন অনেক ওপরে।’

২০০৭ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলিদের ভারতকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। ম্যাচটির প্রসঙ্গে সাকিব বলেন, ‘অবশ্যই ওটা আমাদের মনে থাকবে। তবে এবার হবে সম্পূর্ণ নতুন একটি ম্যাচ। আমরা জানি, এটা একটা কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে। তবে আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ