• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :

নীলফামারীতে প্রাকবাজেটের সভায় জেলা ভিত্তিক বাজেট প্রণয়নের দাবী

Bazatসিসি নিউজ: নীলফামারীতে প্রাক বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের ডালপট্টিস্থ বেসরকারী উন্নয়ন সংস্থা সুপথের সভা কক্ষে উন্নয়ন সংস্থা সুশাসনের জন্য প্রচারাভিযান(সুপ্র) নীলফামারী জেলা শাখার আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী।
নীলফামারী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ গৌরাঙ্গ সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুপ্র জেলা সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব, সদর উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক তপন কুমার রায়, উন্নয়ন কর্মী নাছিমা বেগম, শিক্ষক আবু মসুা মাহমুদুল হক, অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবী আমিনুর রহমান, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববি প্রমুখ। প্রাকবাজেট আলোচনা সভায় বক্তরা দেশের সুষম উন্নয়নে জেলা ভিত্তিক বাজেট প্রণয়নের দাবী জানিয়েয়ে বলেন, জাতীয় বাজেট রাজধানী ঢাকা কেন্দ্রীক হওয়ায় দেশের সার্বিক চিত্র সঠিক ভাবে উপস্থাপিত না হওয়ায় কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে জেলাগুলো। তাই আসন্ন জাতীয় বাজেটে সমতাভিত্তিক, ন্যায্য ও দরিদ্রবান্ধব বাজেট প্রণয়নের দাবী জানান বক্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ