স্বাস্থ্য ডেস্ক: অনেকক্ষণ ধরে মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছেন। স্মার্টফোনে ফেসবুক দেখছেন, মেইল চেক করছেন। বন্ধুদের পাঠানো ‘টেক্সট’ দেখছেন, উত্তর দিচ্ছেন। সকাল-দুপুর-সন্ধ্যা-রাত এভাবেই কাটছে ঘণ্টার পর ঘণ্টা। দিন দিন এতেই অভ্যস্ত হয়ে যাচ্ছি আমরা। কিন্তু গবেষকেরা বলছেন, এ অভ্যাস মেরুদণ্ডের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ সমস্যা থেকে তৈরি রোগের নাম ‘টেক্সট নেক’। যুক্তরাষ্ট্রের এক চিকিত্সকের করা গবেষণায় উঠে এসেছে ‘টেক্সট নেক’ রোগ বিস্তারের ভয়াবহ চিত্র। সংশ্লিষ্টরা বলছেন, খুবই দ্রুত ‘মহামারি’ আকারে ছডিয়ে পড়ছে এই রোগ। ড. কেনেথ হানসরাজ বলেন, আমরা যে ভঙ্গিতে ফোনের দিকে তাকিয়ে থাকি তা ঘাড়ের ওপর মারাত্মক চাপ তৈরি করে। দীর্ঘ সময় এভাবে ঘাড় নিচু করে তাকিয়ে থাকলে মেরুদণ্ডে যে সমস্যা হবে তা থেকে মুক্তি পেতে এমনকি অস্ত্রোপচারও লাগতে পারে।