• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন |

কোয়ার্টার ফাইনাল ম্যাচে জয় নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

Hasinaসিসি নিউজ: বিশ্বকাপ ক্রিকেটে ভারতের সঙ্গে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচে জয় নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার খেলা চলাকালে এক অনুষ্ঠানে ভারতের তিন ব্যাটসম্যান আউট হওয়ার খবরে উচ্ছ্বসিত হয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু ফেলোশিপ ও গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী এই উচ্ছ্বাস প্রকাশ করেন।
প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের প্রতিদ্বন্দ্বি হয়ে খেলছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এই অনুষ্ঠানে আসার আগে কোনো উইকেট পড়েনি। যখন আসছিলাম তখন একটা উইকেট পড়ল, এসে শুনলাম আরো দুইটা উইকেট পড়েছে।’
এসময় উপস্থিত সাংবাদিকরা তিন আঙুল তুলে বলতে থাকেন ‘তিন উইকেট, তিন উইকেট’।
প্রধানমন্ত্রীও তাদের সঙ্গে তিন তিন উইকেট বলে সুর মেলান। এরপর বক্তব্যের শেষেও তিনি ম্যাচ নিয়ে কথা বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ