বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস,এম মনিরুজ্জামান আল মাসউদ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক ভেজাল কীটনাশক বিক্রেতার ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই গোলাম রব্বানী চিশতী ও কৃষি সম্প্রসারন কর্মকর্তা হাসানুজ্জামান শহরের ঘাটপাড় শাকিলের কীটনশিকের দোকান থেকে ১০৪ বোতল ভারতীয় কীটনাশক উদ্ধার ও দোকান মালিক শাকিল আহমেদকে আটক করেন। কৃষি সম্প্রসারন কর্মকর্তা হাসানুজ্জামান এসব কীটনাশক ব্যবহৃত শাক সবজি রান্নার পরও বিষক্রিয়া নষ্ট হয়না।
বিরামপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী
বিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে দু’দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার (১৯ মার্চ) সম্পন্ন হয়েছে।
বিকেলে উপজেলা অপিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার এস,এম মনিরুজ্জামান আল মাসউদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসান এস,এম জিন্নাহ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা হাসানুজ্জামান, পরিসংখ্যান কর্মকর্তা সৈয়দ আবু তাহের, সমাজ সেবা কর্মকর্তা ময়নুল ইসলাম, প্রকৌশলী মাহমুদ জামান প্রমূখ। বুধবার থেকে শুরু হওয়া মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, পল্লী বিদ্যুৎ সমিতি, কৃষি বিভাগ সহ ২০টি স্টল অংশ গ্রহণ করে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে তাদের নিজ নিজ কর্মকান্ডে বর্ণনা তুলে ধরে।