• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন |

হরতালের কারনে ডিগ্রি পরীক্ষা পেছাল

Exaসিসি ডেস্ক : হরতালের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা পেছাল। আগামী ২৮ মার্চ পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হবে ১৮ এপ্রিল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার পরীক্ষা পেছানোর কথা জানানো হয়।

এতে জানানো হয়, পরীক্ষার সংশোধিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে জানা যাবে।

নির্বাচনের দাবিতে দেশে অবরোধের পাশাপাশি হরতাল কর্মসূচি পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এ কর্মসূচির কারণে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী এসএসসি ও সমমানের কোনো পরীক্ষাই নিতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। হরতালে সবগুলো এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে এ পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ