• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বিএনপি নেতার বাসায় হামলা

Hamlaসিলেট: সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের বাসায় হামলার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট নগরীর লামাবাজারস্থ তার বাসভবনে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। পালিয়ে যাওয়ার সময় গান পাউডার দিয়ে বাসায় আগুন দেয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ করেছেন দিলদার হোসেন সেলিম।

তবে ককটেল বিস্ফোরণের কথা অস্বীকার করে পুলিশ জানিয়েছে, বাসা থেকে গান পাউডার ভর্তি একটি বোতল (এনার্জি ড্রিংকসের বোতল) উদ্ধার করা হয়েছে।

সিলেট নগরীর লামাবাজার পয়েন্ট সংলগ্ন আলী টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে (নিচতলা) এ ঘটনা ঘটে।

দিলদার হোসেন সেলিম  বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে ১৫-২০টি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা তার বাসায় হামলা চালায়। তারা বাসা ভাঙচুর করে একটি ককটেল নিক্ষেপ করে। পালিয়ে যাওয়ার সময় একটি বোতল (এনার্জি ড্রিংকসের বোতল) ভর্তি গান পাউডার আমার বাসায় নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে দুর্বৃত্তদের কাউকে চিনতে পারিনি।’

গান পাউডার পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গান পাউডার ভর্তি বোতলটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে বিএনপির ওই নেতার বাসায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

এর আগেও গত ৬ মার্চ শুক্রবার রাতে সাবেক সংসদ সদস্যদের বাসায় দুর্বৃত্তরা হামলা চালিয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ