• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর লায়ন্স কলেজের ছাত্র নদীতে ডুবে মৃত্যু

Deathচিরিরবন্দর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে কাকঁড়া নদীর ওপর নির্মিত রাবার ড্যামে সাঁতার কাটতে গিয়ে জাহিদ হাসান (১৮) নামে এক কলেজছাত্র পানিতে ডুবে মারা গেছে । নিহত জাহিদ নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকার হাতিরখানা এলাকার শাহ আলমের ছেলে। সে সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ।

মঙ্গলবার বিকেলে তিন বন্ধু মিলে চিরিরবন্দরের কুতুবডাঙ্গা গ্রামে আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিল জাহিদ। পরে তারা কাকঁড়া নদীর রাবার ড্যাম এলাকায় ঘুরতে যায়। একপর্যায়ে তিন বন্ধু নদীতে গোসল করতে নেমে পড়ে। তিনজনের মধ্যে দুজন ডাঙ্গায় উঠলেও জাহিদ নদীতে ডুবে যায়। বন্ধুদের চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসেন। অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন স্থানীয়রা। সন্ধ্যার দিকে কাকঁড়া নদীর প্রায় আধা কিলোমিটার দূরে লাশ ভেসে উঠে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চিরিরবন্দর থানার ওসি মো. আনিছুর রহমান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে লাশ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ