• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কার ভুলে দুই পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়া হল না ?

Dinajpur Mapরুকুনুজ্জামান বাবুল,পার্বতীপুর (দিনাজপুর): প্রবেশ পত্র থাকা সত্তেও আমবাড়ী ডিগ্রী কলেজের দুই ছাত্রের পরীক্ষা দেওয়া হল না। পরীক্ষা দিতে না পেরে কান্নায় ভেঙে পড়েন পরীক্ষার্থী সাইফুল ইসলাম ও সামিউল হক। অন্যদিকে আসন বিন্যাসে তাদের রোল নং ৩৮০৬৯২ এবং ২৫০১১৯ রয়েছে।
পরীক্ষার্থী সাইফুল ইসলাম জানান, রংপুরে থাকলেও ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার জন্য গ্রামের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ী ডিগ্রী কলেজে ভর্তি হই। পরীক্ষা দেয়ার জন্য কলেজের প্রধান অফিস সহকারী কে ফরম পূরণ বাবদ ৪ হাজার টাকা প্রদান করি। এ সময় পরীক্ষার আগে প্রবেশ পত্র দেওয়া হয়। কিন্তু যথা সময়ে পরীক্ষা দিতে এসে প্রবেশ পত্র থাকা সত্বেও সাইফুল ও সামিউল পরীক্ষা দিতে পারে নাই।
এ ব্যাপারে কলেজের কেন্দ্র সচিব ও আমবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ এসএম এরশাদ হোসেন জানান, ওই দুই ছাত্র আমাদের কলেজের না। তারা বাইরের কলেজের বলে তিনি দাবী করেন।
দিনাজপুর এডিসি (শিক্ষা প্রযুক্তি উন্নয়ন) তৌফিক ইমাম জানান, দুই ছাত্র কি কারণে তারা পরীক্ষা দিতে পারেনি তা কেন্দ্র সচিব ও শিক্ষা বোর্ড বিষয়টি দেখবে।
জানা গেছে, এবার আমাবাড়ী ডিগ্রী কলেজ থেকে এইচএসসি’র ১৯৪ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ