• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

Nilphamari-map20141206101432সিসি নিউজ: ‘অটিজম সচেতনতা থেকে সক্রিয়তা একীভুত সমাজ গঠনে শুভ বারতা’ এই প্রতিপাদ্য নিয়ে নীলফামারীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসন ও সমাজ সেবার যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক এস.এ.এম রফিকুন্নবীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (অ.দা.) আব্দুর রাজ্জাক।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী ও নীলফামারী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাট্রি’র সভাপতি এস.এম সফিকুল আলম ডাবলু ।
র‌্যালী ও আলোচনা সভায় নীলফামারী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রি, টিএলএমআই কমিউনিটি প্রোগ্রাম, শার্প, এনডিপিওডি, আরডিআরএস, রিলেশন, ওয়ার্ল্ড ভিশন ও প্রোন নীলফামারীর কর্মকর্তা কর্মচারীরা অংশ গ্রহণ করে।
আলোচনা সভা শেষে সেখানে অটিজম সচেতনতামূলক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে স্থানীয় শিল্পিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ