• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

দিনাজপুরে বীমা অফিস থেকে কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

Lasদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে নিজ অফিস থেকে মো. মেহরাব আলী (৬০) নামে এক বীমা কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বীমা কর্মকর্তা ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড দিনাজপুর শাখার ম্যানেজার ও শহরের পাক পাহাড়পুর এলাকার মৃত অহির উদ্দীনের ছেলে।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শহরের স্টেশন রোডস্থ শীতলপ্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত বীমা কোম্পানীর অফিস থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত মেহরাব আলীর প্রতিবেশী খোরশেদ আলম জানান, মেহরাব আলী বিকাল ৩ দিকে বাড়ীতে মোবাইল ফোন, মোটরসাইকেল রেখে বের হন। এর পর তার কোন খোঁজ খবর না পাওয়ায় তাকে খোজাখুজি করা হয়। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তার কর্মস্থল বীমা অফিসে খোজ করতে গেলে ঝুলন্ত লাশ দেখতে পায় স্বজনরা।
আরিফ নামে নিহতের ভাগিনা জানান, তারা অফিসে এসে দরজা, জানালা খোলা দেখতে পান। শুক্রবারের দিন কেন তিনি অফিনে আসলেন তা রহস্যজনক। নিহত মেহরাব আলী ব্যক্তিগত জীবণে তিন কন্যারজনক।
দিনাজপুর কোতয়ালী থানার এসআই জিয়াউর রহমান জিয়া জানান, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ