• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”
/ Uncategorized

রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা খুন

Maderঢাকা: রাজধানীর খিলগাঁও থানাধীন জোড়াপুকুর মাঠ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ২ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান (২৮) নিহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পথচারী ফরমান আলী জানান, জোড়াপুকুর মাঠ এলাকায় আরিফুর বসে ছিল। এই সময় দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে চলে যায়। এরপর তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এ দিকে মৃত্যুর পূর্বে ঢামেকে কর্মরত পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাসের কাছে আরিফুর জানায়, স্থানীয় সন্ত্রাসী শুভ, মিঠু, কালা আরিফ ও ইমরান তাকে গুলি করেছে।

নিহত আরিফ ৮৪ নং গোড়ান টেম্পুস্ট্যান্ড এলাকার মঞ্জিল হোসেনের ছেলে। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার থানা পাড়ায়। নিহতের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ