• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত
/ Uncategorized

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মেয়র প্রার্থী ববি হাজ্জাজ

Bobiসিসি নিউজ: ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের নির্দলীয় মেয়র প্রার্থী ববি হাজ্জাজ আনুষ্ঠানিক প্রচারের তৃতীয় দিনের মাথায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।

নির্বাচনের পরিবেশ নেই, কমিশন আস্থা তৈরি অর্জন করতে পারেনি, নির্বাচন সুষ্ঠু হবে না এই অভিযোগ তুলে ধরে বৃহস্পতিবার বিকালে বনানীর নিজ অফিসে এক সংবাদ সম্মেলনে ববি নিজেই প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।

তবে অভিযোগের সপক্ষে কোনো দৃষ্টান্ত উল্লেখ করতে পারেননি ববি। নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তিনি জাতীয় পার্টির সমর্থিত মেয়র প্রার্থী বাহাউদ্দিন আহমেদ বাবুলসহ কাউকেই সমর্থন করছেন না।

দলীয় সিদ্ধান্ত অমান্য করেই ববি ডিসিসি উত্তরে নির্দলীয় মেয়র প্রার্থী হয়েছিলেন। এরপরপরই তাকে পার্টির চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তার পক্ষে কাজ করায় দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাকুর রহমান মোস্তাককে বুধবার দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়।

সংবাদ সম্মেলনে ববি বলেন, নির্বাচনের শুরু থেকেই একের পর এক চাপ তৈরি হয়েছে। প্রার্থীরা আচরণবিধি লংঘন করলেও কোনো ব্যবস্থা নেয়নি কমিশন। এ নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি। তাদের অধীনে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয় বলে আমি মনে করি। এ কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

অপর এক প্রশ্নের জবাবে ববি বলেন, ‘আমার সঙ্গে জাতীয় পার্টির নিবেদিত অনেক নেতাকর্মী কাজ করছেন। এ কারণে তাদের দল থেকে বহিষ্কার করা শুরু করে জাতীয় পার্টি। বিষয়টি আমাকে মর্মাহত করেছে। তাদের এতদিনের রাজনৈতিক ক্যারিয়ার আমার জন্য ধ্বংস হয়ে যাবে? ভাবতে কষ্ট লাগছে। এসব বিষয়ও আমাকে কিছুটা চাপে ফেলেছে।’ তিনি আগামীতে স্বপ্নের বাংলাদেশ গঠনে রাজনীতির মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন ববির স্ত্রী রাসনা ইমাম, জাতীয় পার্টি থেকে অব্যাহতি প্রাপ্ত কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, মোস্তাকুর রহমান মোস্তাক, সৈয়দ মিজানুর রহমান হিমু, হারুনুর রশিদ, তোতা প্রমুখ।

এর আগে তার ছোটভাই ব্যারিস্টার জুবি হাজ্জাজ বিকাল সাড়ে ৩টার দিকে ববি হাজ্জাজের মনোনয়ন প্রত্যাহার পত্র রিটার্নিং অফিসারের কাছে জমা দেন। মূলত এরপরপরই সংবাদ সম্মেলন করে ববি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ