• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

মোবাইল ফোনে শিক্ষামন্ত্রীকে হত্যার হুমকি

Nahidসিসি নিউজ: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সরাসরি না দিয়ে ওই হুমকি দেওয়া হয়েছে তার ব্যক্তিগত মোবাইল ফোনে মেসেজ বা এসএমএস বা খুদে বার্তার মাধ্যমে। এ বিষয়ে  রমনা থানায় একটি  সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী রোববার সাংবাদিকদের বলেন, ‘অবৈধভাবে পরীক্ষার খাতায় নম্বর বাড়িয়ে দেওয়া, ভুয়া চিকিৎসক তৈরিসহ কয়েকটি বিষয়ে অভিযোগ করে মন্ত্রীর মোবাইল ফোনে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।’

কয়েক দিন আগেও এ হুমকি দেওয়া হয়েছিল জানিয়ে উপসচিব বলেন, ‘মেসেজে বলা হয়েছে, শিক্ষামন্ত্রীকে যেখানে পাওয়া যাবে, হত্যা করা হবে। মন্ত্রীর স্ত্রী ও সন্তানদের ওপরও হামলার হুমকি দেওয়া হয়। এ বিষয়ে রাজধানীর রমনা থানায় একটি জিডি (নম্বর ৮১৭) করা হয়েছে।’

চোখের অপারেশনের পর শিক্ষামন্ত্রী বর্তমানে রাজধানীর হেয়ার রোডের বাসায় অবস্থান করছেন। ওই উড়ো হুমকিতে শিক্ষামন্ত্রী ভীত না হলেও সরকারের তরফে তাকে আরো সতর্ক থাকতে বলা হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ