সিসি নিউজ : সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৈশাখের প্রথম প্রহরে বিভিন্ন স্কুল, ক্লাব-সংগঠন বর্ণিল পোশাকে সেজে র্যালী করা হয়। বাঙালীর ঐতিহ্যকে ধারণ করে ব্যানার, ফ্যাস্টুন, ঢাক-ঢোল, গরুরগাড়ী, লাঙ্গল-জোয়াল, কাস্তে-কোদাল, পালকি, কিষাণ-কিষাণী, বর-বধু সেজে এ র্যালীতে অংশ গ্রহণ করে সর্বস্তরের মানুষ। বিশাল এই আনন্দ র্যালী রেলওয়ে শিশুপার্ক থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার, উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মুসা জঙ্গী, উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওনক আফজাল রিনু। এছাড়া সাবেক এমপি আলিম উদ্দিন, বনিক সমিতির সভাপতি ইদ্রিস আলী, সৈয়দপুর কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, সরকারী কারিগরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ আমীর আলী আজাদ, কামারপুকুর কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লায়ন রেয়াজুল ইসলাম রাজু, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল প্রমুখ।
র্যালী শেষে নিজ নিজ সংগঠন চত্বরে পান্তা খাওয়ার সাড়া পড়ে যায়। এসব সংগঠনের মধ্যে উপজেলা প্রশাসন পরিষদ চত্বরে, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড অফিসে, শিল্প সাহিত্য সংসদে, শ্রমিক লীগ অফিসে, নিরাপদ সড়ক চাই (নিসচা), উদীচী শিল্প গোষ্ঠী, সৈয়দপুর বন্ধন শিল্পী গোষ্ঠী , সতীর্থ শিল্প সাহিত্য পরিষদ, লায়ন্স স্কুল এন্ড কলেজ, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, আদর্শ বালিকা স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর মহাবিদ্যালয় ও সৈয়দপুর কারিগরী মহাবিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বাংলা নববর্ষ বরণ করা হয়। এছাড়া শহরের ক্যান্টপাবলিক স্কুল সংলগ্ন সৈয়দপুর সেনানিবাস কর্তৃপক্ষ কর্তৃক বৈশাখী মেলা এবং সৈয়দপুর রেলওয়ে শিশুপার্কে রেলওয়ে বিভাগ কর্তৃক অনুরুপ মেলার আয়োজন করা হয়েছ্।ে নববর্ষ উপলক্ষ্যে এ মেলায় ও শহরের প্রধান প্রধান বিনোদন স্পট ও বানিজ্য কেন্দ্রগুলোতে উৎসব প্রিয় মানুষের ঢল নামে।