সিসি নিউজ : বৈশাখ উপলক্ষে সৈয়দপুর বন্ধন শিল্পী গোষ্ঠীর উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় মিস্ত্রীপাড়া মোড়ে ছড়া পাঠ ও কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় প্লে থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। প্রতিযোগিতার উদ্বোধন করেন গল্প লেখক ওয়াহেদ সরকার। এ সময় বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন নিউজ পোর্টাল সিসি নিউজ ২৪ ডটকম এর প্রকাশক ও সম্পাদক জসিম উদ্দিন। উপস্থিত ছিলেন রিপোটার্স ক্লাবের সভাপতি দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি সাইফুল ইসলাম পলাশ, মহিলা নেত্রী কহিনুর বানু, দৈনিক বায়ান্নোর আলো পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি জাকির আহাম্মেদ, অনলাইন টাইমস পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি আলমগীর হোসেন প্রমূখ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। এদিকে ওই দিন বন্ধন’র নতুন কমিটি ঘোষনা করা হয়। সংগঠনের সভাপতি তাহের আলী বসুনিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় সকলের সম্মতি ক্রমে তাহের আলী বসুনিয়া সভাপতি, আমিরুল হক সহ-সভাপতি, রমজান আলী সাধারণ সম্পাদক, সহ-সাঃ সম্পাদক আসাদুজ্জামান রুপম, সাংগঠনিক- তৈয়ব আলী সহ ১৩ সদস্যের একটি নতুন কমিটি এবং ৫ সদস্যের উপদেষ্ঠা কমিটি গঠন করা হয়। উপদেষ্ঠারা হলেন রইজ উদ্দিন রকি, নবীউল ইসলাম, ধীরেন চন্দ্র রায়, মাবিন খান ও কহিনূর বানু।