• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

দুই কোটি টাকা দামের মোটরবাইক

baikeপ্রযুক্তি নিউজ: আপনি কি কখনো ভেবেছেন যে একটি বাইকের দাম কোটি টাকার উপরে হতে পারে! হ্যাঁ এমনি একটি বাইক বাজারে ছেড়েছে সুইজারল্যান্ডের মোটরবাইক কোম্পানি “ফিলিন” বাইকটির নাম দেয়া হয়েছে “ফিলিন ওয়ান”। বর্তমানে বাইকটি বাজার মূল্য ২৮০,০০০ মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় এটির দাম পড়বে প্রায় ২ কোটি ২০ লক্ষের মতো। মোটরসাইকেল আমাদের সকলেরই প্রিয় বাহন। আপনি যত দামি গাড়ি করে ঘোরেন না কেন মোটরসাইকেলের কদর’ই কিন্তু আলাদা। বাংলাদেশের বাজারে বর্তমানে সর্বচ্চ ৫ লক্ষ টাকা দামের বাইক পাওয়া যায়, যেটি হোন্ডা কোম্পানির “সিবিআর ১৫০”। বাইকটির মূল বৈশিষ্ট্য- বাইকটির ডিজাইন করেছেন বিখ্যাত ফরাসি ডিজাইনার ইয়াকুবা। তিনি গত ১০ বছর যাবত একটানা কাজ করেছেন এমন একটি বাইক ডিজাইন করার জন্য।বাইকটির ইঞ্জিন ৮০১ সিসি, ৩টি সিলিন্ডার বিশিষ্ট ৪ স্টোক। ফিলিন ওয়ান তৈরিতে ব্যাবহার করা হয়েছে কার্বন ফাইবার, টাইটানিয়াম, উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যালুমিনিয়াম ও চামড়ার। এটি ১৭০ বিএইচপি ক্ষমতা সম্পন্ন।কোম্পানিটি বলছে, ৪ বছর ধরে প্রযুক্তিগত গবেষণা চালানোর পর তারা বাইকটি উৎপাদন করেছে। ডিজাইনার ইয়াকুবা জানান, এটি মোটরসাইকেলের চেয়ে বেশি কিছু। বিলাসী গ্রাহকদের জন্য উচ্চ প্রযুক্তি ব্যবহার করে এটি বানানো হয়েছে।  ১০ বছর ধরে আমি বিশ্বের বিভিন্ন প্রান্তের সবচেয়ে ভালো ইঞ্জিনগুলো পরীক্ষা করেছি। শেষ পর্যন্ত আমি ভবিষৎ প্রজন্মের বাইক ফিলাইন ওয়ান বানাতে সক্ষম হয়েছি। তবে অবাক করা ব্যাপার হল এতো ক্ষমতা সম্পন্ন একটি বাইকের ওজন মাত্র ১৫৫ কেজি। তবে এটি সম্ভব হয়েছে শুধু মাত্র কার্বন ফাইবার ব্যবহারের মাধ্যমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ