• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

চাচীর অভিযোগ রাজনৈতিক কৌশল

sayed khokonঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন পাওয়া সাঈদ খোকনের বিরুদ্ধে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস যেসব অভিযোগ তুলেছেন সেগুলোকে রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেছেন সাঈদ খোকন। তিনি বলেন, ‘চাচী আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা রাজনৈতিক কৌশল।’

শুক্রবার দুপুরে রাজধানীর জুরাইনে চিশতি মাজার মসজিদে জুমার নামাজ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সাঈদ খোকন বলেন, ‘এটা তাদের রাজনৈতিক বক্তব্য। চাচীর কিছু একটা বলা প্রয়োজন তাই বলেছেন। আমি ওনাকে নির্বাচনী প্রচারনায় আবার কি বাধা দিলাম?’

তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, ‘আমার বাবা ঢাকার প্রথম নির্বাচিত মেয়র। আমিও বাবার মতো আপনাদের জন্য আমার জীবন উৎসর্গ করবো। আমি মেয়র হলে নগরের যতটুকু সম্ভব উন্নয়ন করবো। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করবো। আপনাদের সুখে-দুঃখে থাকবো। আমি আপনাদের কথা উপলদ্ধি করি একজন মেয়র প্রার্থী হিসেবে নয়, একজন ভুক্তভোগী হিসেবে।’

এ সময় সাঈদ খোকনের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক গোলাম সারোয়ার কবীরসহ তার কর্মী-সমর্থকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ