• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সাতক্ষীরা সীমান্তে কোটি টাকার সোনা উদ্ধার

Goldসাতক্ষীরা : ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার তলুইগাছা সীমান্তে এক কোটি টাকা মূল্যের ২৪ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার ওজন ২৪০ ভরি বলে জানিয়েছেন বিজিবি।

শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় তলুইগাছা বিলের জনৈক আহম্মদ আলীর ধান খেতের সেচ পাম্পের ওপর পলিথিনে মোড়া অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়।

সাতক্ষীরা ৩৮ বিজিবির ব্যাটেলিয়নের অধিনায়ক মেজর নজির আহমেদ বকসি রাত ৯টায় এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি নিজে ও বিজিবির উপ-অধিনায় মেজর মোজাম্মেল হকের নেতৃত্বে বিজিবির তলুইগাছা বিলের একটি ধান খেত থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

তিনি জানান, চোরাচালানিরা এই সোনাগুলো ভারতে পাচার করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা স্বর্ণের বারগুলো রেখে সটকে পড়ে। উদ্ধারকৃত স্বর্ণের বারের মূল্য এক কোটি ৫৪ হাজার টাকা বলে তিনি সংবাদ সম্মেলনে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ